• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। শুক্রবার (১৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত আনিচুর রহমান (৩২) দত্তপাড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দত্তপাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মাদ্রাসার দুই ছাত্রীকে শাসনের অংশ হিসেবে চড় মারেন আনিচুর রহমান। ওই ঘটনার জেরে কিছু গ্রামবাসী তার বিরুদ্ধে শিশুদের শ্লীলতাহানির অভিযোগ ছড়িয়ে দেয়। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১টার দিকে দত্তপাড়া মাদ্রাসার ভেতরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd