• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জয়তি সোসাইটির হলরুমে এ চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। চক্ষু চিকিৎসার পাশাপাশি অন্যান্য চিকিৎসার জন্যও আগামীতেএ ধরণের চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।
এডুকেশনাল, চ্যারিটেবল এন্ড হিউমেন্টেরিয়ান অর্গানাইজেশন- ইকো’র সহায়তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই ক্যাম্পের মাধ্যমে দেড় শতাধিক ষাটোর্ধ্ব প্রবীণ নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া প্রাথমিকভাবে বাছাইকৃত ১৫ জন রোগীর চোখের ছানি অপারেশনের মাধ্যমে বিনামূল্যে লেন্স স্থাপন করে দেওয়া হয়। মানবিক ও সেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষ পুনরায় চোখের দৃষ্টি ফিরে পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস এবং ইকোর প্রোগ্রামার আরিফ নূর, প্রোজেক্ট অফিসার আব্দুল কাদের উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd