• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর ধর্মতলায় যুবককে ছুরিকাঘাত

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরের ধর্মতলা এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে ধর্মতলা কারবালা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত সম্রাট (২৮) আরবপুর ইউনিয়নের পাকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সন্তোষের ছেলে।
জানা গেছে, সম্রাট নতুনহাট এলাকার একটি ওষুধের ফার্মেসিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ধর্মতলা কারবালা মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে সম্রাটের বাম নিতম্বে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
বর্তমানে সম্রাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd