• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৩৮৮ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের ভিআইপি লাউঞ্জে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও দৈনিক যশোর বার্তা সম্পাদকমণ্ডলীর সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিকল্প নেই, মফস্বল সাংবাদিকরাই সাধারণ মানুষের প্রকৃত বন্ধু।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে সাবেক সম্পাদক আলমগীর মতিন চৌধুরী সাংবাদিকদের সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মুজাহিদ আলী, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুল হাই প্রমুখ।

সভাপতিত্ব করেন যশোর বার্তা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন। তিনি বলেন, “দলমতের ঊর্ধ্বে থেকে সমাজের প্রকৃত সত্য সংবাদ পাঠকের কাছে তুলে ধরতে হবে।”

অনুষ্ঠান শেষে ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কে. এম. ইদ্রিস আলীকে সভাপতি, সহকারী সম্পাদক মোহাম্মদ মুজাহিদকে সাধারণ সম্পাদক ও খুলনা অফিসের প্রতিবেদক বেলায়েত হোসেন বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানটি দোয়া, মধ্যাহ্ন ভোজ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd