• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন৩৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত  যশোর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত যশোরের অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা  যশোর শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন যশোরে মাটির কলসে কোরেক্স, চৌগাছায় এসকাফ সিরাপসহ আটক ২ আদালতের বারান্দায় বাদীকে মারধর, পাঁচ আসামির কারাদণ্ড যশোরে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক যশোরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, নারী আটক যশোরে নকল সিগারেট বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা যশোর শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১ যশোর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে অগ্নিকাণ্ড,বড় ক্ষয়ক্ষতি হয়নি

যশোর শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
 যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
ঘটনার সাথে জড়িত ও আটক ব্যক্তি হচ্ছেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd