• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর মণিরামপুরে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Reporter Name / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
 যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের উত্তর লাউড়ী গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়িতে এ সময় ফাঁকা ছিল।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উত্তর লাউড়ী গ্রামের বাসিন্দা হাসাবুর রহমান শাওনের বাবা আবুল হোসেন ও মা আনোয়ারা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ সুযোগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে থেকে মঙ্গলবার ভোর সাড়ে চারটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়ির সীমানা প্রাচীর টপকে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে হাসাবুর রহমান শাওন বাড়িতে এসে দেখতে পান ঘরের আলমারি, লোহার বাক্স ও প্লাস্টিকের ওয়ারড্রোব ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে ফেলে রাখা হয়েছে। পরে তিনি জানতে পারেন, আলমারিতে রাখা নগদ ৩০ হাজার টাকা,একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও একটি নাকফুল চুরি হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরচক্র পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd