• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

চেতনানাশক স্প্রে করে বৃদ্ধ দম্পতিকে অজ্ঞান, নগদ টাকা-স্বর্ণালংকার চুরি

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামে চেতনানাশক বস্তু স্প্রে করে এক বৃদ্ধ দম্পতিকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রা ও পাসপোর্ট চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রবিউল ইসলাম (৬৫) পদ্মবিলা গ্রামের মৃত হাজী রহিম বক্স সরদারের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী। তার স্ত্রী রোকসানা বেগমের (৬০) সঙ্গেও একই ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতপরিচয় চোর বা চোরের দল রবিউল ইসলামের দ্বিতল ভবনের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা শয়নকক্ষে চেতনানাশক বস্তু স্প্রে করে রবিউল ইসলাম ও তার স্ত্রীকে অজ্ঞান করে ফেলে। এরপর আলমারির তালা ভেঙে সেখানে থাকা নগদ ১৫ হাজার টাকা, আনুমানিক ৮ থেকে ৯ ভরি স্বর্ণালংকার, ৪০০ মার্কিন ডলার এবং দুটি পাসপোর্ট চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার সকালে পরিবারের অন্য সদস্যরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd