• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,৩ জন গ্রেপ্তার পলাতক ২

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই আসামি পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় আড়াই বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা (নং-১৩) রুজু করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) পলাতক রয়েছেন।
ওসি মারুফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd