• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং এডিস মশার বংশবিস্তার রোধে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট।  আজ সকাল সাড়ে ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।
উদ্বোধনকালে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন বলেন, “পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার লার্ভা ধ্বংস করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের ৫০ জনের একটি বিশেষ টিম মাসব্যাপী এই মাঠপর্যায়ে কাজ করবে। যাতে আগামী বর্ষা মৌসুমে যশোরবাসী ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকতে পারে।”
তিনি আরও জানান, এই বিশেষ টিমটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাসাবাড়ি, আঙিনা ও জমে থাকা পানি পরীক্ষা করবে। কোথাও লার্ভা শনাক্ত হলে তা ধ্বংস করার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd