
আহবান নিউজ :
যশোর ও সাতক্ষীরা জেলায় মাদক,দ্রুত বিচার ও অপহরণসহ চার মামলার আসামী তানভির হাসান (২৭)কে ইয়াবাসহ গভীর রাতে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। সে যশোর শহরের বকচর টিবি হাসপাতালেরসামনে রমজানের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত গভীর রাত ১২ টার সময় এসআই দেবাশীষ হালদার গোপন সূত্রে খবর পান শহরের বকচর এলাকার করিম তেল পাম্পের সামনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা তানভির হাসান পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ১৫পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ আরো জানায়, তানভির হাসানের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানা ও সাতক্ষীরা জেলায় দ্রুত বিচার,দাঙ্গা,অপহরণসহ ৪টি মামলা চলমান রয়েছে।#