• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মারধর, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে দুইজন আটক

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদরের পাগলাদাহ পূর্বপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলা, মারধর, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন স্থানীয় শহীদ (মোজাহারের ছেলে) এবং আসাদ (মৃত আফজালের ছেলে)। তারা দু’জনই পাগলাদাহ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী শরিফুল ইসলামসহ সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন একই গ্রামের আজাদ, মাহাবুর, আফদার, ইনামুল ও শাহাদৎ।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ মে রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় জাহিদুলের চায়ের দোকানের সামনে শরিফুল ইসলামকে দেখতে পেয়ে শহীদের নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গেলে তার মা সাহিদা বেগম ও বোন রিনা খাতুনও হামলার শিকার হন।
এ সময় হামলাকারীরা শরিফুল ইসলামের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা এবং প্রায় ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় তার বোনের শ্লীলতাহানির অভিযোগও আনা হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় শরিফুল ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে গত ১ জুন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পাগলাদাহ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শহীদ ও আসাদকে আটক করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd