• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে চার সন্তানের জননীকে ধর্ষণে বঁাধা দেয়ায় তার গলায় ও মুখে চাকু জখমের ঘটনায় মামলা

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আহবান নিউজ :

চার সন্তানের জননী এক নারী (৪০)কে ধর্ষণে বঁাধা দেয়ায় তার গলায় ও মুখে চাকু দিয়ে আঘাত ও জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনায় আসামি করা হয়েছে আব্দুল কাদের (২৭) নামে এক যুবককে। কাদের শহরতলীর মোবারককাঠি ঘোষপাড়ার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ভোর পঁাচটার দিকে যশোর শহরতলীর একটি বাড়িতে।
যশোর কোতোয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারীর তিন মেয়ে এক ছেলে। তিনি বিধবা। তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। আর এক ছেলে এক মেয়ে মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। ফলে তিনি বাড়িতে একা থাকেন। আব্দুল কাদের দীর্ঘদিন ধরে তাকে নানা কুপ্রস্তাব দিতো। কিন্তু তিনি রাজি হননি। ফলে কাদের সুযোগ খুজঁতে থাকে।
গত ১০ জুন ভোরি ৫টার দিকে ওই নারী ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে ওজুর জন্য কলপাড়ে যান। এই সুযোগে কাদের তার ঘরের মধ্যে ঢুকে অবস্থান নেয়। ওই নারী ওজু করে ঘরের মধ্যে ঢোকার পর তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। সে সময় ওই নারী চিৎকার দেন। এ সময় কাদের একটি চাকু বের করে তাকে ভয় দেখায়। কিন্তু চিৎকার দিতে থাকলে কাদের ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীর গলা ও মুখে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। চিৎকার শুনে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এসে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় ওই নারীর দেবরের ছেলে বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd