• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাকুন্দিয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত যশোর কর্মী সভা নিয়ে যশোর জাতীয় পার্টিতে মতবিরোধ, জরুরি সভা অনুষ্ঠিত যশোর অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বাড়ি ভাড়ার অগ্রিম টাকা ও দুটি এসি আত্মসাতের  ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা যশোরে সোমবার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা ও মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের পদযাত্রা যশোর বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিমের ইন্তেকাল যশোরে পৃথক তিন ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত যশোর অফিস যশোর জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল  যশোরে ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই  যশোরে বিজিবির অভিযানে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোর চাঁচড়া মাগুরপট্টিতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে আটক করেছে। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রকির বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা ছিলো। তিনি ওই মামলার সাজাও খেটেছেন।

পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে রকি ওই ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে প্রথমে সে গৃহবধূর কাছে যায়। ওই সময় গৃহবধূ ভেবেছিলেন তার স্বামী এসেছেন। প্রথমে অন্ধকারে তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। এরপর তারা কোতোয়ালি থানায় যান। বিষয়টি পুলিশকে জানালে গভীর রাতে অভিযান চালিয়ে রকিকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন,”ভিকটিম দুজনকে মেডিকেল করানো হচ্ছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। দুপুরে মামলার পর আসামি ও ভিকটিমদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd