• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর অভয় নগরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি,আতঙ্ক

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামির হোসেন (৫৫) চন্দ্রপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে জামির হোসেনের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার বাড়ির সামনে এসে আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড এবং বাড়ির ভেতরে প্রবেশ করে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd