• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ফ্যামিলি কার্ড প্রকল্পে গাফিলতি: যশোরের চার সমাজসেবা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Reporter Name / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আহবান নিউজ :

 ফ্যামিলি কার্ড প্রকল্পের উপকারভোগী বাছাইয়ে গাফিলতির অভিযোগে সমাজসেবা অধিদপ্তর যশোরের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এর আগে গত ২১ মে তাদের বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ইতি দত্ত সেন এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব জানিয়েছেন,দায়িত্ব পালনে অবহেলা ও অভিযোগের প্রেক্ষিতে গত ৭ জুন তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের উপকারভোগী তালিকায় অন্তত ৬২ জন সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ ওঠে। পরে বিষয়টি তদন্তে অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd