• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে পুলিশের অভিযানে ২৩ জন গ্রেপ্তার

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে যশোর কোতোয়ালি থানা এলাকায় ১৩ জন এবং জেলার মনিরামপুর, কেশবপুর ও চৌগাছা উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মনিরামপুর উপজেলায় গ্রেপ্তার পাঁচজন হলেন— ঝাঁপা ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর (৫৮), সাবেক ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান রসি (২৬), শ্যামকুড় ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম (৬৫), কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মফিজুর রহমান (৪২) এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল কবির পলাশ (৩৬)।
সোমবার ভোর ১টা থেকে সকাল ৬টার মধ্যে উপজেলার ঝাঁপা, শ্যামকুড়, কুলটিয়া ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) এবং মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (৪৫) আটক করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান (৫২), নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহরাফ হোসেন (৪৯) এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলুকে (৩৮) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, চৌগাছায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আটক অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া অন্যান্য থানায় এ ধরনের অভিযানে পুলিশ রাজনৈতিক নেতাকর্মীদের আটক করেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেছেন সদর থানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd