• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর কেশবপুরে বাছুর চুরির চেষ্টা, গণপিটুনির পর তিন চোর পুলিশে সোপর্দ

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের কেশবপুরে একটি বাছুর চুরির চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিন ব্যক্তি। পরে গণপিটুনির পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়ুলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ুলী গ্রামের রুহুল আমিন তার বাড়ির পাশে একটি বাছুর ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে বাড়িতে যান। এ সময় একটি সিএনজি অটোরিকশায় করে তিন ব্যক্তি ঘটনাস্থলে এসে বাছুরটি গাড়িতে তোলার চেষ্টা করেন।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চিৎকার শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তরা সিএনজি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে বুড়ুলী স্কুল অ্যান্ড কলেজের সামনে তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আটকরা হলেন খুলনার ফুলতলা উপজেলার দামুদার গ্রামের মুকুল মোল্লা (৫২),খুলনা মহানগরের আরংঘাটা এলাকার সুজন শেখ (৪৪) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের রাসেল শেখ (২৫)।
পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd