• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে পৃথক অভিযানে ২ হাজার ১৭৫ পিস ইয়াবা ও মাদক ট্যাবলেট উদ্ধার, আটক ৫

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের পৃথক অভিযানে মোট ২ হাজার ১৭৫ পিস ইয়াবা ও ইয়াবাসদৃশ মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজারসংলগ্ন আমতলা মোড়ে অভিযান চালিয়ে দক্ষিণ বুরুজবাগান এলাকার হামিদা খাতুনকে (৪২) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
একই দিন বিকেল ৫টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে তৌফিক রহমান (২৯) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
অপরদিকে, সোমবার বিকেল ৩টার দিকে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কেশবপুর শান্তির মোড় এলাকায় খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাগুরা জেলার কুশখালি ছান্দড়া গ্রামের আল মামুন (২৫) এবং বাঘারপাড়া উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের নয়ন হোসেনকে (১৯) আটক করা হয়।
এর আগে রোববার (৭ জুন) রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশের এসআই চিরঞ্জিৎ মণ্ডলের নেতৃত্বে দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নাহিদ (৩২) নামে এক ব্যক্তিকে তার বাড়ির উঠান থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd