• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর মনিরামপুরে হামলায় সাংবাদিক আহত

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের মণিরামপুর উপজেলার দোলখোলা মোড়ে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় আক্তারুজ্জামান (৩০) নামে এক সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ৬টার দিকে মনিরামপুরের দোলখোলা মোড় সংলগ্ন একটি মাছের ঘেরের পাশে এ ঘটনা ঘটে।
আহত আক্তারুজ্জামান উপজেলার মোহনপুর গ্রামের মৃত মোমিনুজ্জামানের ছেলে। তিনি মনিরামপুর উপজেলায় সাংবাদিকতা করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দোলখোলা মোড় এলাকায় পৌঁছালে পূর্ব বিরোধের জেরে দুর্গাপুর গ্রামের আজগার আলীর ছেলে বাপ্পি হোসেন (২৭) তার পথরোধ করেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd