• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর ঝিকরগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের ঝিকরগাছায় বাড়ি ফেরার পথে এক ফল ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত ব্যবসায়ী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবু হাসেম (৫৫) ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের বাসিন্দা। তিনি লাউজানী বাজারে ফলমূল ও কাঁচা তরকারি বিক্রি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ‌সোয়া ৯টা দিকে ব্যবসা শেষে লাউজানী বাজার থেকে বাড়ি ফিরছিলেন আবু হাসেম। পথে পাকা রাস্তা থেকে সোলিং সড়কে নামার কিছু দূরে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। একপর্যায়ে তার কাছে থাকা ব্যবসার নগদ টাকা ছিনিয়ে নেয়।
আবু হাসেমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে তাকে ঝিকরগাছা থানায় নেওয়া হলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd