• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরের অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা  যশোর শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন যশোরে মাটির কলসে কোরেক্স, চৌগাছায় এসকাফ সিরাপসহ আটক ২ আদালতের বারান্দায় বাদীকে মারধর, পাঁচ আসামির কারাদণ্ড যশোরে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক যশোরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, নারী আটক যশোরে নকল সিগারেট বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা যশোর শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১ যশোর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে অগ্নিকাণ্ড,বড় ক্ষয়ক্ষতি হয়নি যশোরে যুবককে চাকু ঠেকিয়ে আইফোন ছিনতাই, একজন আটক

যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক 

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের চৌগাছায় এক ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে এক ইউপি সদস্য আটকের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (৭ জুন) ভোরে উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িয়ালী গ্রামের ওমান প্রবাসী মো. তোতা মিয়ার স্ত্রী ফাতেমা বেগমের (২৮) সঙ্গে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজু আহমেদকে (৩৮) আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন।
আটক রাজু আহমেদ পাশাপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং তিনি জালাল উদ্দিনের ছেলে।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি দশপাখিয়া পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ ক্যাম্পের সদস্যরা এবং চৌগাছা থানার জরুরি ডিউটি অফিসার ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেছেন, বিষয়টা নিয়ে উভয়পক্ষ মীমাংসা করে নিয়েছে এখানে পুলিশের কোন বিষয় নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd