• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর হামিদপুরে ভাগ্নিপতি-শ্যালককে মারপিট, থানায় মামলা

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে ভাগ্নিপতি ও শ্যালককে মারপিট করে জখম করার অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলার বাদী হামিদপুর গ্রামের আকবর হোসেন (৫৭)। তিনি অভিযোগে উল্লেখ করেন, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৩ জুন রাত ৮টার দিকে তিনি ও তার শ্যালক রাহেল বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।
এ সময় একই গ্রামের বাবুল আহম্মেদ (৪৩), এনামুল আহম্মেদ (৫৫), খুশি বেগম (৪৩) ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আকবর হোসেন ও তার শ্যালক রাহেল আহত হন।
বাদীর দাবি, হামলাকারীরা তার মোটরসাইকেলও ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ গত ৫ জুন রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd