• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরতলীর হামিদপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবুল হোসেন ওই এলাকার জালালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হোসেন যশোর শহর থেকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে হামিদপুর দক্ষিণপাড়ার শরিফুলের দোকানে বসেন। এসময় পূর্ব বিরোধের জেরে একই এলাকার আনোয়ার (৫০), তার ছেলে আকাশ (২৫) এবং তাদের সঙ্গে থাকা আরও ৫-৬ জন বাবুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাবুলের কানে আঘাত করে এবং লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd