• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরে বোমা হামলার একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায় এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করে।
এ ঘটনায় ২০২৪ সালের ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানের নাম উঠে আসে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd