• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর বেনাপোল সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ বিএসএফ-কে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি ভারত খুনি রাষ্ট্র ও বিএসএফ খুনি বাহিনী তাদের বিচার হতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী  যশোর জেনারেল হাসপাতাল থেকে সিরিঞ্জ-প্লাস্টার চুরি, দুই নারী কর্মী আটক সাইবার সুরক্ষা আইনের দুই মামলায় জামিনে মুক্ত যুবদল নেতা জনি

যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ প্রায় ৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ,আটক ১

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৬ কেজি গাঁজা, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।
জব্দকৃত অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ১৬টি শাড়ি, ১৮০টি হাতপাখা, ১৭ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, আধা কেজি জিরা, এক প্যাকেট সনপাপড়ি, ১৯২টি চকলেট এবং ১৯৫টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৮ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে নিয়মিতভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd