• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলায় চালান

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার আহ্বায়ক সুমনকে আটক করেছে পুলিশ। সুমন শংকরপুর এলাকার আকামত আলীর ছেলে। সোমবার তাকে আটক করার পর মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় শহরের শহীদ মিনারের পাশে পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের ১০০ থেকে ১৩০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা মোমবাতি ও হারিকেন ফেলে রেখে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ওইসব আলামত জব্দ করে। তদন্তে ওই ঘটনার সঙ্গে সুমনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার জেরেই সুমনকে আটক করা হয়। ওই ঘটনার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd