• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে ২০ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল আটক

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

শহিদ জয়,যশোর :

অস্ত্র মামলায় গ্রেফতার দুই চিহ্নিত সন্ত্রাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটক খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

রোববার (৩১ মে) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, গত ৬ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামে দুইজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামলার অস্ত্রের সঙ্গে খোঁড়া কামরুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পর থেকেই তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছিল।

অবশেষে শনিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, খোঁড়া কামরুল দীর্ঘদিন ধরে যশোর শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের সরবরাহকারী হিসেবে কাজ করে আসছিলেন। এছাড়া অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, খোঁড়া কামরুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা, অস্ত্র আইনের ছয়টি মামলা, বিস্ফোরক আইনের চারটি মামলা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা এবং মাদক আইনের একটি মামলাসহ মোট ২০টি মামলা চলমান রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd