• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে চামড়ার হাট ও বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,১৮ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

আহবান নিউজ :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া সংরক্ষণ, বাজারজাতকরণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে যশোরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (৩০ মে) রাজারহাট চামড়ার হাট ও যশোর বাস টার্মিনালে এসব অভিযান পরিচালিত হয়।
জানা যায়, রাজারহাটে অবস্থিত চামড়ার হাটে চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণের পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে মনিটরিং অভিযান চালানো হয়।
এ সময় হাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে চামড়া মজুদ ও চোরাচালান রোধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, বিসিকের উপমহাব্যবস্থাপক, হাটের ইজারাদার এবং চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি।
পরে যশোর বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ছয়টি মামলায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd