• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ইজিবাইক খোয়ালেন চালক যশোরে থানায় অভিযোগ

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

 আহবান নিউজ :

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ইজিবাইক হারিয়েছেন আলীবুদ্দীন (৫০) নামে এক চালক। শুক্রবার (২৯ মে) দুপুরে যশোর শহরের ধর্মতলা কারবালা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আলীবুদ্দীন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শহরের বাহাদুরপুর আড়পাড়া এলাকায় বসবাস করেন। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ও মালিক।

লিখিত অভিযোগে তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৮টার দিকে নিজের ডলফিন ব্র্যান্ডের ইজিবাইক নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে বের হন। দুপুরে ধর্মতলা কারবালা কবরস্থান এলাকায় এসে রাস্তার পাশে ইজিবাইকটি তালাবদ্ধ করে রেখে তিনি তার মরহুমা মায়ের কবর জিয়ারত করতে যান।

তিনি অভিযোগ করেন, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে ধর্মতলা কারবালা মাদ্রাসার সামনে রাখা তার ইজিবাইকটি অজ্ঞাতনামা চোর বা চোরচক্র চুরি করে নিয়ে যায়। কবর জিয়ারত শেষে ফিরে এসে তিনি ইজিবাইকটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও এর সন্ধান পাননি।

চুরি হওয়া ইজিবাইকটি হলুদ রঙের পাঁচটি কিং পাওয়ার ব্যাটারিযুক্ত ডলফিন ব্র্যান্ডের। এর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ইজিবাইকের সঙ্গে যশোর পৌরসভার প্রদত্ত ৩৩২৪ নম্বর লাইসেন্সও ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আলীবুদ্দীন জানান, ঘটনার বিষয়ে স্থানীয় ফাহিম মোল্যা, মিলন হাসানসহ একাধিক ব্যক্তি অবগত রয়েছেন। এছাড়া কারবালা মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলে চোরদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান, বলেছেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd