• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোর ফরিদপুরে পারিবারিক কলহ ও আজানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

আহবান নিউজ :

যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামে পৃথক দুই ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় পারিবারিক কলহ ও মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রথম ঘটনায় সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফরিদপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- এনামুল (৪৫),তার স্ত্রী মরিয়ম (৩৬) ও আশরাফুল (৩৪)। তারা সবাই ফরিদপুর গ্রামের মৃত নুর আলীর সন্তান ও পরিবারের সদস্য।

অভিযোগে জানা যায়, আপন চাচাতো ভাই কামারুল (৩৩), ওবায়দুল (৩৮),অনিক (১৯)ও প্লাবন (১৯)-এর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় অভিযুক্তরা হাসুয়া দিয়ে এনামুল ও মরিয়মকে কুপিয়ে জখম করে এবং আশরাফুলকে মারধর করে আহত করে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

অপরদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর গ্রামের একটি মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন গোলাম রসুল (৬৭) ও হান্নান বিশ্বাস (৩৩)। অভিযোগ রয়েছে, মহাসিন আলী মোড়ল (৪৫), সৌহরাব (৩৫) ও আতি মোড়ল (৪৫) ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গোলাম রসুলের বাম হাতে কোপ লাগে এবং হান্নান বিশ্বাস আহত হন। পরে তারা যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন মুঠোফোনে বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd