• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মনিরামপুরে দা দিয়ে কুপিয়ে বৃদ্ধ আহত, শহরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর মনিরামপুরে পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। একই রাতে যশোর শহরের খালধার রোড এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরও দুইজন আহত হয়েছেন। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রবিউল ইসলাম মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার বিপ্রকোণা এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি রবিউল ইসলামের ওপর হামলা চালায়। এসময় তাকে দা দিয়ে বাম কাঁধ ও পিঠে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অভিযুক্ত জহুরুল ইসলাম বিপ্রকোণা গ্রামের জুলফিকারের ছেলে বলে জানা গেছে।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে যশোর শহরের খালধার রোড নিকেরীপাড়া এলাকায় রকির দোকানের সামনে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- খালধার রোড কদমতলা এলাকার মুরাদের ছেলে রাব্বী (১৮) এবং পশ্চিম বারান্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd