• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে লাগেজ ব্যবসায়ীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন সাদিপুর রোড এলাকায় লাগেজ ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বেনাপোল চেকপোস্ট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাগেজ ব্যবসায়ী জনি, ইমন ও রাহুল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দিয়ে পণ্য নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পায়ের ধাক্কায় কিছু পণ্য পড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে অপর পক্ষের জাহিদুল, রনি ও সাইদুরের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে জনি ছুরিকাঘাতে আহত হন। এছাড়া অপর পক্ষের জাহিদুল ও সাইদুরও আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd