• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরের কেশবপুরে ৯ বছরের শিশু ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর কেশবপুর উপজেলায় একটি নয় বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটার দিকে কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে।
ভুক্তভোগী (৯) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আসামি জয়ন্ত বিশ্বাস (১৮ ) প্রতিবেশী শ্যামল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী জয়ন্ত বিশ্বাসের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সেই সময় আসামির বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে প্রথমে শিশুটিকে ১০ টাকা দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। শিশুটি রাজি না হলে তাকে জোরপূর্বক খাটের ওপর শুইয়ে দিয়ে প্যান্ট খুলে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি গিয়ে সব ঘটনা বাবা-মাকে জানায়।
ভুক্তভোগীর পিতা স্থানীয় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যায়। কেশবপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করেছে এবং এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা রয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং শিশু ধর্ষণের এই ঘটনায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd