• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে ঝড়বৃষ্টির মধ্যে চৌগাছায় গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর চৌগাছায় ঝড়বৃষ্টির মধ্যে বাড়িতে আশ্রয় নেওয়ার ছলে ঢুকে এক গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হালিমা খাতুন (৫০) সলুয়া উত্তরপাড়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। ফজলুর রহমান স্থানীয় বাজারে টেইলার্সের ব্যবসা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে চৌগাছা এলাকায় ঝড়বৃষ্টি শুরু হলে ফজলুর রহমান তার দোকানে অবস্থান করছিলেন। এসময় বাড়িতে একা ছিলেন হালিমা খাতুন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুখে কালো কাপড় বাঁধা ও দেশীয় অস্ত্রধারী ৩ থেকে ৪ জন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তাকে জিম্মি করে। পরে ঘরে থাকা আলমারি ও ট্যাংক থেকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে দুইটি হাতের রুলি, দুই জোড়া কানের দুল, দুইটি স্বর্ণের চেইন ও দুইটি আংটি। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পরিবার।
ভুক্তভোগী জানান, দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরায় তিনি চিৎকার করতে পারেননি। পরে বৃষ্টি থেমে গেলে তার স্বামী বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ১০টার দিকে চৌগাছা থানায় খবর দেন।
খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সিকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd