• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর বেনাপোল ও চৌগাছায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, উইনসিরেক্স কাফ সিরাপ ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,রোববার গোয়েন্দা শাখা (ডিবি),যশোরের একটি দল বেনাপোল পৌরসভার বাহাদুরপুর কলেজগামী সড়কে অভিযান চালায়। এসময় মেসার্স জামান টিম্বার মার্টের সামনে থেকে তোতা মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক তোতা মিয়া বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকার মৃত অহেত আলীর ছেলে। পরে তার কাছ থেকে ১৪০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
অন্যদিকে, চৌগাছা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার (২৫ মে) রাত পৌনে ২টার দিকে উপজেলার ইন্দ্রপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. শাহিন আলম (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতার শাহিন আলম ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে। এসময় তার হেফাজত থেকে ৪১ বোতল উইনসিরেক্স কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে শাহিন আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd