• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক

কাজী নজরুল ইসলামের সাহিত্য বিভিন্ন ভাষায় উপস্থাপন করতে হবে’ 

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

আহবান নিউজ :
বিশ্ব সাহিত্যে বিরাট একটি অংশ দখল করে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যে বিভিন্ন ভাষার শব্দের সুনিপুণ ব্যবহার বিশ্বে একমাত্র নজরুল ইসলাম করতে পেরেছেন। কবি নজরুল ইসলামকে খণ্ডিতভাবে ব্যবহারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নজরুলকে কেউ কেউ ইসলাম ধর্মের কবি, হিন্দু ধর্মের কবি, নারী জাগরণের কবি, বিদ্রোহী কবি, জাতিসত্তার কবি, প্রেমের কবি, গানের কবি ইত্যাদি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। যা মোটেও সমুচিত হচ্ছে না। সমগ্র নজরুল ইসলামকে উপস্থাপন করতে হবে। তার সাহিত্যকে উপস্থাপন করতে হবে। নতুবা তার প্রতি অবিচার করা হবে। সাহিত্যের অবিচার করা হবে।
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সোমবার (২৪ মে) রাত ৯টায় জুম প্লাটফর্মে আয়োজিত কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল ইসলাম জীবনী শীর্ষক আলোচনাসভায় আলোচক হিসেবে বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ড. শেখ মেহেদী হাসান। জাককানবি’র ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কবি ড. শেখ মেহেদী হাসান আরো বলেন, নজরুল ইসলাম বিশ্ব সাহিত্যে বিরাট এক সম্পদ। বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে হবে। ব্যবহার করতে হবে। তবেই এ সমাজের মুক্তি মিলবে। দায় মিলবে।
অনুষ্ঠানের আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মীম মিজান বলেন, নজরুল ইসলাম বৈচিত্র জীবনের অধিকারী ছিলেন। যেটা সবাই জানেন। কিন্তু এ বৈচিত্র জীবনে কবিতায় প্রতিবাদী হওয়ার গল্পটাও বেশ বৈচিত্রময়। তার কাব্যভাবনায় একদিনে প্রতিবাদ বা বিদ্রোহ আসেনি। সমাজের অবহেলিত মানুষের জন্য মনটা একদিনেই তিনি প্রতিবাদী হয়ে ওঠেননি।
অনুষ্ঠানের আলোচক আসনসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রাজেশ কর পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে বিদ্রোহী সত্তা জাগ্রত হয়েছে বলে বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করে বলেন, নজরুল ইসলাম ত্রিশাল থেকে রানীগঞ্জ স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। এখান থেকে তার বিদ্রোহী সত্তা জাগ্রত হয়েছে বলে বিভিন্ন গবেষক উল্লেখ করেছেন। এখানে দুই বছর অবস্থানকালে তিনি কবিতা লিখতে শুরু করেন। সেটার শুরুই ছিল প্রতিবাদী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি কোলকাতার ছায়ানটের সভাপতি, নজরুল গবেষক ও নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক কাজী নজরুল ইসলামকে বাংলা ভাষার সৌভাগ্যের প্রতীক উল্লেখ করে বলেন, নজরুলের প্রতিভা নিয়ে বেশি বেশি গবেষণা করা প্রয়োজন। তার সাহিত্যকে যতবেশি ছড়িয়ে দেওয়া যাবে, যত বেশি অনুবাদ করা যাবে ততই তার সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবেন। বাঙালি কবি হিসেবে নয়, বিশ্বের কবি হিসেবে তার প্রতিভার উন্মোচনের দাবি রাখে। সরকারি এবং বেসরকারি উভয়ভাবে এ কাজটা করা খুবই জরুরি।
বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি অরুণ বমর্শন।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও পশ্চিমবঙ্গের কবিরা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd