• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানি মালামাল আটক

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫ কেজি গাঁজা, ৭৪ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, একটি মোটরসাইকেল, ১১২টি কোটের টাই, ৪০ প্যাকেট ফুসকা, ১ হাজার ৮২৩টি ভারতীয় কসমেটিকস সামগ্রী, ১৩টি শাল-চাদর, ১৪৫টি শাড়ি, ২১৬টি খাদ্যসামগ্রী, ৩ হাজার ৪৩৬টি বিভিন্ন ধরনের চকলেট, ১৭ দশমিক ৫ কেজি কিসমিস ও ৬ কেজি জিরা জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৬ লাখ ১৫ হাজার ৮৮০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd