• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর সঙ্গে প্রতারণা,আটক ২

Reporter Name / ৭৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আহবান নিউজ :

বেনাপোল ইমিগ্রেশনের সামনে পাসপোর্ট যাত্রীর সঙ্গে প্রতারণা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বড় আঁচড়া গ্রামের ইমিগ্রেশন সংলগ্ন চৌধুরী সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর (আস্তানাপাড়া) এলাকার মৃত আবদার আলীর ছেলে মো. হাসান (২৬) এবং নামাজগ্রাম (পশ্চিমপাড়া) এলাকার মো. ইবাদত হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকার রিনা রানী দেবনাথ (৫৬) চিকিৎসার উদ্দেশ্যে ছেলে অংশু দেবনাথকে সঙ্গে নিয়ে বেনাপোলে আসেন। ইমিগ্রেশন এলাকায় পৌঁছালে অভিযুক্তরা বহির্গমন স্লিপ পূরণ ও টাকার সিরিয়াল মিলিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ৫০ হাজার টাকা নেয়। পরে কৌশলে ৪ হাজার টাকা আত্মসাৎ করে অবশিষ্ট ৪৬ হাজার টাকা ফেরত দেয়।

ভুক্তভোগী টাকার হিসাব কম দেখে প্রতিবাদ করলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে।

পরে এসআই মিলন মোল্লার নেতৃত্বে তল্লাশি চালিয়ে আটক হাসানের কাছ থেকে এক হাজার টাকা এবং শরিফুল ইসলামের কাছ থেকে ১২টি ফাঁকা বহির্গমন কার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd