• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে অবৈধভাবে গরুর হাট বসানোর অভিযোগ

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আহবান নিউজ :

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বাজারে অবৈধভাবে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে। শনিবার দুপুর থেকে স্থানীয় প্রভাব খাটিয়ে এ হাট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযোগ রয়েছে, সাবেক ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন ও স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মী ব্যক্তিগত প্রভাব খাটিয়ে অনুমতি ছাড়াই গরুর হাট বসিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সাতমাইল এলাকায় সাপ্তাহিক গরুর হাট সাধারণত প্রতি বৃহস্পতিবার বসে। চলতি বছরে কোনো ইজারাদার না থাকায় ভূমি অফিস খাস আদায়ের মাধ্যমে হাট পরিচালনা করছে। তবে নির্ধারিত দিনের বাইরে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শনিবার হাট বসানো হয়েছে।

সাতমাইল ভূমি সহকারী কর্মকর্তা মো. হাসান জানান, এ বিষয়ে তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। অবৈধভাবে হাট পরিচালনার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, আগামী ২৮ মে পর্যন্ত হাট চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। তবে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd