• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে র‍্যাবের অভিযানে ফেনসিডিল সিরাপসহ আটক ২

Reporter Name / ৭৮ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৭৮ বোতল মাদকদ্রব্য সিরাপসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মৃত আলমগীর হোসেনের বাড়ির সামনে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে ইমরান হোসেন এবং একই এলাকার মান্নান সরদারের ছেলে আলাউদ্দিন সরদার।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পুরাতন পালসার মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন তারা। পরে র‍্যাব সদস্যরা মোটরসাইকেলসহ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭৮ বোতল মাদকদ্রব্য সিরাপ উদ্ধার করা হয়।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) এমদাদুল হক জানান, আটক দুইজনকে বিকেলে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd