• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বেনাপোলে পূর্ব শত্রুতার এক ব্যক্তিকে কুপিয়ে জখম

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোরের বেনাপোলে পূর্ব শত্রুতার জেরে আলম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তিনি বেনাপোল থানার পুটখালী গ্রামের ছলেমান মোড়লের ছেলে।
ঘটনাটি ঘটে পুটখালী বাজারের মুসা চায়ের দোকানে। অভিযোগ রয়েছে, একই এলাকার নিশান (২০), লিয়াকত মেম্বার (৫৫), আব্দুল হাকিম (৪৮), শফিক (৫৫), দেব (৫০) ও ইমন (২২) পূর্ব বিরোধের জেরে আলম হোসেনের ওপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা তাকে ধারালো দা দিয়ে মুখে কুপিয়ে জখম করে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd