• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না; চাকুসহ আটক যুবক পুলিশের হাতে যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো সাংবাদিক কন্যা অরণী

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

আহবান নিউজ :
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। যশোর থেকে অ্যাওয়ার্ড পেয়েছে দৈনিক স্পন্দনের সাংবাদিক মারুফ কবীরের কন্যা ইশাল কবীর অরণী। অরণী যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। বুধবার (২০ মে) সকালে রাজধানীর বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি) দেশের দশটি অঞ্চলের পদকপ্রাপ্ত ৫৭ হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। নীল কমল অ্যাওয়ার্ড মূলত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ‘হলদে পাখিদের’ দেওয়া একটি সম্মানজনক জাতীয় পুরস্কার। হলদে পাখি কার্যক্রমে (গার্ল গাইডসের প্রাথমিক শাখা) দেশজুড়ে অসাধারণ কৃতিত্ব, নেতৃত্ব ও সমাজসেবামূলক অবদানের জন্য প্রতি বছর বাছাইকৃতদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য, যশোর থেকে মোট ৫ জন অ্যাওয়ার্ড পায়। এরমধ্যে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইশাল কবীর অরণী, ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা, মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিন রহমান ইশারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd