• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ঈদুল আজহা উপলক্ষে যশোরে পশুর হাটের ইজারাদারদের সঙ্গে আইন-শৃঙ্খলা সভা

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আহবান নিউজ :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে যশোর জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার বলেন,ঈদ ও পশুর হাটকে সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশুর হাটগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। হাট ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি থাকবে।

তিনি আরও বলেন, ঈদের সময় জাল টাকার প্রচলন বৃদ্ধি পায়। এ কারণে হাট ইজারাদারদের জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়মের চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, ডিআই-১ যশোরসহ জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd