• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

১ লাখ ৬০ হাজার টাকা ফেরত চেয়ে বয়োবৃদ্ধা আলেয়া বেগমের আকুতি

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সরকারি ‘বীর নিবাস’ পাইয়ে দেওয়ার নামে এক বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা সাংবাদিকের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক আব্দুল হাকিমের বিরুদ্ধে। বর্তমানে চরম অর্থকষ্টে থাকা বয়োবৃদ্ধা আলেয়া বেগম তার আত্মসাৎকৃত ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক রজব আলীর পরিবারকে সরকারি ‘বীর নিবাস’ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান আব্দুল হাকিম। পরে ওই পরিবারের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। কিন্তু পরবর্তীতে সরকার বিনামূল্যে ঘর বরাদ্দ দিলেও নেওয়া টাকা আর ফেরত দেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

এদিকে, আলেয়া বেগমের বড় ছেলে কেএম আমিনুর রহমান সম্প্রতি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বামী ও উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধা। প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্যও তার নেই বলে জানান তিনি।কান্নাজড়িত কণ্ঠে আলেয়া বেগম বলেন, সরকার আমাকে বিনামূল্যে ঘর দিয়েছে। তাহলে চেয়ারম্যান কেন আমার ছেলের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়েছিল? আজ আমার ওষুধ কেনার টাকা নেই। আমি আমার টাকা ফেরত চাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ধরনের অভিযোগে আরও কয়েকটি মুক্তিযোদ্ধা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে অনেকেই ভয়ে প্রকাশ্যে কথা বলতে চান না বলেও দাবি স্থানীয়দের।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল হাকিম সব অভিযোগ অস্বীকার করে বলেন,
এসব তথ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগী পরিবারের টাকা ফেরত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd