• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বাঘারপাড়ায় কনসার্ট শেষে হামলা, ছুরিকাঘাতে আহত ৫

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

আহবান নিউজ :

যশোর বাঘারপাড়ায় কনসার্ট থেকে ফেরার পথে ছুরিকাঘাত ও লাঠিপেটায় পাঁচ যুবক আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— জাবির হোসেন (২১), নিরব হোসেন (১৫), জুবায়ের (১৭), হযরত আলী (১৭) ও হুযায়ফা (১৭)। তারা সবাই রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। আহতদের যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি কনসার্টে গান শুনতে গিয়ে এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে রায়পুর বাজার এলাকায় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো চাকু দিয়ে আঘাত ও লাঠিপেটা করা হয়।

অভিযোগ উঠেছে, নলডাঙ্গা গ্রামের শাহিন, তার ছেলে মিরাজ ও নাঈমসহ কয়েকজন এ হামলায় অংশ নেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd