• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বিল হরিনা ও মুক্তেশ্বরী নদী রক্ষায় প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

আহবান নিউজ :
বিল হরিনা ও মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিল হরিনা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান পরিস্থিতি এবং আইনগত অবস্থা তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন, যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশিক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং পুলিশ সুপার অ্যাডভোকেট সাবিরুল হক সাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য শেখ রাকিবুল ইসলাম নয়ন, বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, ভাতুড়িয়া অঞ্চলের নেতা মোঃ ফিরোজ হোসেন, তোহিদ মোড়ল ও মাসুদুর রহমান।
স্মারকলিপি প্রদানকালে বক্তারা বিল হরিনা ও মুক্তেশ্বরী নদীর নাব্যতা সংকট, অবৈধ দখল এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, সকল জটিলতা দূর করে বিল হরিনাকে পুনরায় তিন ফসলি জমিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd