• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষা শুরুর আগে প্রবেশ পথে সকল প্রার্থীদের তল্লাশি করে হলে প্রবেশ করতে দেওয়া হয়। পরে তারা ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার সময়সীমা ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট।
পরীক্ষা শেষে পুলিশ সুপার আগামী ২৪ মে যশোর পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সকল প্রার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান। একইসঙ্গে নিয়োগ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd