• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আহবান নিউজ :
এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের এক কিশোরীকে শ্লীলতাহানি করে তামিম হোসেন নামে যুবক। পুলিশ তামিমকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তামিম কচুয়া মোল্লাপাড়ার সাইফুল মোল্লার ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায় ,১১ মে দুপুরে কচুয়া হাতেমপাড়া এলাকায় তামিম হোসেন তাদের লিচুবাগানে আসে। এ সময় হাতে ভাজা নিয়ে প্রতিবেশী ওই কিশোরীর বাড়িতে যান। তখন কিশোরীর মা বারান্দায় কাঁথা সেলাই করছিলেন। এমন সময় মাকে ভাজা দিয়ে বাড়ির বাথরুমে যেতে চান তামিম। একপর্যায়ে তিনি বাথরুমে যান এবং ফিরে আসেন। কিছু সময় পর কিশোরীর মা গরু আনতে মাঠে যান। এই সুযোগে তামিম ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তিনি কিশোরীকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় কিশোরীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তামিম পালিয়ে যান।
পরে বিকেলে তামিমকে পেয়ে কিশোরীর মা ও ভাই বিষয়টি জানতে চাইলে তামিমসহ একই গ্রামের আব্দুল হাই, দেলোয়ার মেম্বর ও ওয়াদুদ কিশোরীর মা ও ভাইকে মারপিট করে জখম করে এবং নানা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 পরে কিশোরীর মা কোতোয়ালি থানায় তামিমসহ অপর তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তামিমকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd