• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোর শার্শায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর শার্শায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি রাব্বি ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাব্বি ইসলাম (২০) যশোরের শার্শা উপজেলার ফুলসর গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়,কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের সোনিয়া বেগম বৃহস্পতিবার শার্শা থানায় একটি লিখিত এজাহার দেন। এজাহারে তিনি অভিযোগ করেন,গত বছরের ২০ ডিসেম্বর দিবাগত রাত এবং ২১ ডিসেম্বর ভোররাতে তার ১৭ বছর বয়সী মেয়েকে শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের একটি বাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রাব্বি ইসলাম।
ঘটনার বিষয়ে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি আইনি সহায়তার জন্য থানায় আসেন। এ ঘটনায় শার্শা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর যশোর জেলা পুলিশের নির্দেশনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–এর নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে শুক্রবার ভোর ৬টার দিকে ফুলসর এলাকা থেকে অভিযুক্ত রাব্বি ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd