• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে সাড়ে ৩৪ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক 

Reporter Name / ৭৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :
যশোরে দুটি স্বর্ণের বারসহ বাদশা‌ শেখ (২৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। যার মূল্য ৩৪ লাখ ৫৪ হাজার ৪৫২ টাকা। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাদশা শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর সদর উপজেলার রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় সাতক্ষীরাগামী একটি বাস থেকে বাদশা শেখকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২২৫ দশমিক ৩১ গ্রাম। যার বাজার মূল্য ৩৪ লাখ ৫৪ হাজার ৪৫২ টাকা।
তিনি আরো বলেন, আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে। মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd